দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন দশম শ্রেণির দুই শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে এ ঘটনাগুলো ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এ ছাড়া মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাকিরুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর আলীমনগর ঘাট এলাকায় গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় রিফাত ও রাসেল। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরার সময় পানিতে পড়ে নিখোঁজ হন সাকিরুল ইসলাম। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
ওসি একরামুল হোসাইন জানান, পদ্মা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে অভিযান চালাচ্ছেন। মহানন্দা নদীতেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএস/